প্রাচীণ বাংলা
চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, যা মূলত খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের সাধন-সংগীতের একটি সংকলন। এটি তৎকালীন সৃজ্যমান বা প্রাচীন আদি বাংলা ভাষার প্রথম প্রামাণ্য রূপ। চর্যাপদের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাহিত্যিক তথ্যসমূহ নিচে সংক্ষেপে আলোচনা করা হলো:
১. আবিষ্কার ও প্রকাশনা
আবিষ্কার: মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের রয়েল লাইব্রেরি থেকে চর্যাপদের এই তালপাতার পুঁথিটি আবিষ্কার করেন।
প্রকাশনা: তাঁরই সম্পাদনায় ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে এটি ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’ নামে বই আকারে প্রকাশিত হয়।
পদ ও পদকর্তা
পদসংখ্যা: পুঁথিতে মোট ৫০টি পদ (মতান্তরে ৫১টি) ছিল। তবে পুঁথির পাতা ছেঁড়া থাকার কারণে সাড়ে ছেচল্লিশটি (৪৬.৫) পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অংশ পরবর্তীকালে তিব্বতি অনুবাদ দেখে মেলানো হয়।
কবি বা সিদ্ধাচার্য: চর্যাপদের মোট পদকর্তা ২৩ বা ২৪ জন।আদি কবি: চর্যাপদের প্রথম পদটি রচনা করেন লুইপা।সর্বাধিক পদকর্তা: সর্বোচ্চ ১১টি পদ রচনা করেছেন কাহ্নপা (পুঁথিতে তাঁর ১৩টি পদের উল্লেখ থাকলেও ১১টি পাওয়া গেছে)।
অন্যান্য প্রধান কবিদের মধ্যে ভুসুকুপা (৮টি পদ), সরহপা (৪টি পদ) এবং কুক্কুরীপা অন্যতম।
আধুনিক বাংলা
মাইকেল মধুসূদন দত্ত
বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ, বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, সনেট রচয়িতা মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। উনবিংশ শতাব্দির বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার তথা বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন মাইকেল মধুসূদন দত্ত।
১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলার (অধুনা বাংলাদেশ রাষ্ট্রের যশোর জেলার কেশবপুর উপজেলার) সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয়। তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথমা পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল। মধুসূদনের যখন তেরো বছর বয়স, সেই সময় থেকেই তাকে কলকাতায় বসবাস করতে হত। খিদিরপুর সার্কুলার গার্ডেন রিচ রোডে (বর্তমানে কার্ল মার্কস সরণী) অঞ্চলে তিনি এক বিরাট অট্টালিকা নির্মাণ করেছিলেন।
মধুসূদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মা জাহ্নবী দেবীর কাছে। জাহ্নবী দেবীই তাকে রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত করে তোলেন। সাগরদাঁড়ির পাশের গ্রামের শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। বিদ্বান ইমামের কাছে তিনি বাংলা, ফারসি ও আরবি পড়েছেন। সাগরদাঁড়িতেই মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয়। তেরো বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন।
ব্যাকরণ
সমাস একটি ব্যাকরণ সম্মত প্রক্রিয়া যেখানে বাক্যের মধ্যে পরস্পর অর্থসম্বন্ধ যুক্ত দুই বা ততোধিক পদ/শব্দ/অর্থমূল পরস্পরের সঙ্গে মিলিত হয়।এর ফলে বাক্যে “পাশাপাশি অবস্থানকারী পদগুলো একত্রে মিলিত” হয় এবং “নতুন শব্দ গঠিত হয়”। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে এবং এটি বাংলা ব্যাকরণের রূপতত্ত্ব অংশে আলোচনা করা হয়। উদাহরণস্বরূপ:
- দেশের সেবা = দেশসেবা
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
বাক্যে অধিক শব্দের ব্যবহার কমানোর জন্য সমাস একটি কার্যকর পদ্ধতি। সাহিত্যিক প্রয়োজনেই সংস্কৃত ভাষায় সমাসের আবির্ভাব হয়েছিল বলে মনে হয়।
সমাস শব্দের অর্থ সংক্ষেপণ,সমর্থন, সংগ্রহ, মিলন, একত্রে অবস্থান, একাধিক পদের একপদীকরণ। শব্দটির তিন ধরনের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ করলে পাওয়া যায়: প্রত্যয়গত: সম্ + √অস্ + অ (ঘঙ) সন্ধি: সম্ + আস
প্রতিবেদন
প্রতিবেদন শব্দটি ইংরেজি শব্দ Report থেকে এসেছে। যার অর্থ সমাচার, বিবৃতি বা বিবরণী। নির্দিষ্ট কোন বিষয় সংশ্লিষ্ট যাবতীয় প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পর সেটিকে সুসংগঠিত করে বিবরণী আকারে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করাই হল প্রতিবেদন। যেকোন নির্দিষ্ট বিষয় নিয়ে তথ্য সমৃদ্ধ বিবরণীকেই সংক্ষেপে প্রতিবেদন বলা যেতে পারে। যেকোন বিষয় নিয়েই প্রতিবেদন লেখা যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই পর্যবেক্ষণ, পর্যালোচনা, বিচার-বিশ্লেষণ, গবেষণা এবং সার্বিক সতর্কতা বিবেচনায় রেখে প্রস্তুত করতে হয়।
যিনি প্রতিবেদন প্রস্তুত করেন, তাকে বলা হয় reporter বা প্রতিবেদক। একজন প্রতিবেদকের মূল দায়িত্ব হল, যে বিষয় নিয়ে প্রতিবেদন করা হবে সেই বিষয় সংক্রান্ত প্রয়োজনীয় যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে, সেসব তথ্যের সত্যতা যাচাই করে সিদ্ধান্ত গ্রহন করা এবং সুসংগঠিত আকারে যথাযথ কর্তৃপক্ষের কাছে তা বিবরণী আকারে উপস্থাপন করার উপযোগী করে তোলা।
Our Service

class x
6000/-
অনলাইন ক্লাস, Mock Test সহ
- সপ্তাহে দুই দিন ক্লাস
- প্রতি ক্লাসের শেষে নোটশ
- ক্লাসের শেষে রেকর্ড ক্লাস
- Topic শেষে পরীক্ষা
- মাসে একটি পরীক্ষা
- অফুরান অভ্যাস পত্র
- No extra Class

class XI
2000/- (Per Semester)
অনলাইন ক্লাস, Mock Test সহ
- সপ্তাহে দুই দিন ক্লাস
- প্রতি ক্লাসের শেষে নোটশ
- ক্লাসের শেষে রেকর্ড ক্লাস
- Topic শেষে পরীক্ষা
- মাসে একটি পরীক্ষা
- অফুরান অভ্যাস পত্র
- No extra Class

class XII
2000/- (Per Semester)
অনলাইন ক্লাস, Mock Test সহ
- সপ্তাহে দুই দিন ক্লাস
- প্রতি ক্লাসের শেষে নোটশ
- ক্লাসের শেষে রেকর্ড ক্লাস
- Topic শেষে পরীক্ষা
- মাসে একটি পরীক্ষা
- অফুরান অভ্যাস পত্র
- No extra Class